ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) জানায়, ভারতের দিল্লিতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় এক শিশুসহ আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভারতে মার্কিন প্রেসিডেন্টের সফরকালেই রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি। এনডিটিভি জানায়, ট্রাম্প দিল্লির যেখানে অবস্থান করছিলেন, তার মাত্র ১৫ কিলোমিটার দূরেই চলছিল ওই সংঘর্ষ।
এদিকে ভয়াবহ এ সহিংসতার ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ২৪ ঘণ্টায় ৩টি বৈঠক করেছেন। তিনি দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন।