মুশফিকের ডাবল সেঞ্চুরি'র হ্যাট্রিক!

মুশফিকের ডাবল সেঞ্চুরি'র হ্যাট্রিক!

স্বদেশ বার্তা ডেস্ক রিপোর্ট | 24 Feb 2020

ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে।

আজ সোমবার তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ২১৯ রানে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান।

মুশফিকের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৫৬০। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ২৯৫ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

এদিকে দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০০, জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ করার পর আবারও জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করলেন মুশফিক।