সিডনি প্রবাসী  কবি নাইম আবদুল্লাহ’র সম্মাননা প্রাপ্তি

সিডনি প্রবাসী কবি নাইম আবদুল্লাহ’র সম্মাননা প্রাপ্তি

স্বদেশ বার্তা ডেস্ক রিপোর্ট | 20 Feb 2020

সিডনি প্রবাসী বাংলাদেশি কবি ও লেখক নাইম আবদুল্লাহ আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ স্বপ্নের সাতকাহন দ্বিতীয় খণ্ডের যৌথ কাব্য গ্রন্থ সম্মাননা পেয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারী (রবিবার) বিকেলে বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত বই মেলায় স্বপ্নের সাতকাহন দ্বিতীয় খণ্ডের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এই সম্মামনা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।

সিডনি প্রবাসী নাইম আবদুল্লাহ’র লেখালেখির শুরু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পত্রিকায়। তারপর তা ছড়িয়ে পড়ে পাড়া থেকে নিজ উদ্যোগে প্রকাশিত দেয়াল পত্রিকা “ডুব সাঁতার” এবং কলেজের পত্রিকা ও সাময়িকীগুলোতে।

বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময় ফ্রি ল্যান্সার হিসেবে পত্রিকায় রিপোর্টিং এবং ফটোগ্রাফির সাথে জড়িয়ে পড়েন। অস্ট্রেলিয়া ও দেশের বেশ কিছু পত্রিকায় তিনি নিয়মিত গল্প ও কবিতা লেখেন। তার লেখা নাটক সিডনিতে চিত্রায়িত হয়েছে।

তিনি সিডনি থেকে প্রকাশিত বিদেশবাংলা টুয়েন্টিফোর ডটকম ও সিডনি প্রতিদিন এর নির্বাহী সম্পাদক এবং বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম ও ডিবিসি নিউজের সিডনি প্রতিনিধির দায়িত্বের পাশাপাশি জন্মভুমি টেলিভিশনের ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিডনিতে একটি ব্যাংকে কর্মরত আছেন।