সিডনিতে বসন্তমেলার তারিখ পিছিয়ে আগামী ৭ই মার্চ

সিডনিতে বসন্তমেলার তারিখ পিছিয়ে আগামী ৭ই মার্চ

স্বদেশ বার্তা ডেস্ক রিপোর্ট | 18 Feb 2020

মহিলা সংগঠন ফাগুন হাওয়া আয়োজিত ৮ই ফেরুয়ারি ও ২২ ফেব্রুয়ারি সিডনির ওয়াইলী পার্কে অনুষ্ঠিতব্য বসন্ত মেলা বৃষ্টিজনিত কারণে পিছিয়ে আগামী ৭ই মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির পক্ষে তিশা তানিয়া, নাসরিন পলি ও সানজিদা আক্তার অপ্রত্যাশিত আবহাওয়ার কারনে মেলার তারিখ দুইবার পিছিয়ে দেয়ায় দুঃখ প্রকাশ করেছেন। বসন্তমেলার টাইটেল স্পনসর অস্ট্রাল বিল্ট।

এর আগে গত ৪ জানুয়ারি (শনিবার) এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবার বড়সর পরিসরে সম্পূর্ণ মেয়েদের দ্বারা পরিচালিত হবে “ফাগুন মেলা”। হরেক রঙের ফুলের সমারোহে, আমরা সবাই চারুকলার স্বাদ পাবো ফাগুন মেলার আল্পনার ঢঙে। রমনীরা আসবে হলুদ শাড়ী পড়ে, খোপায় ফুল গুজে। থাকছে নাচ গান কবিতা , ফ্যাশন সো, ডিজে সহ বাংলাদেশ থেকে আসছেন জনপ্রি়য় ফোক শিল্পী। থাকছে ফেস পেইন্টিং, বেলুন টুইস্টিং, ক্লাউন ফর কিডস সহ আরো অনেক আকর্ষণীয় আয়োজন সহ লোভনীয় সব পিঠা ও খাবারের দোকান। মেলাতে কোন প্রবেশ মূল্য থাকবে না।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, ফাগুনের মেলা হচ্ছে রঙর মেলা তাই সূর্যের আলো থাকতে থাকতেই চলে আসুন, আমরা থাকবো আপনাদের অপেক্ষায় মেলার মাঠ। মেলার সারা মাঠ সাজানো থাকবে রঙ বেরঙের ফুলে আর থাকবে দুটো ফটো বুথ সাথে আকর্ষণীয় সেলফি ফ্রেম।