সিডনিতে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

সিডনিতে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

স্বদেশ বার্তা ডেস্ক রিপোর্ট | 16 Feb 2020

সিডনির বাঙ্গালী পাড়া খ্যাত লাকেম্বায় ১৬ ফেব্রুয়ারি (রোববার) চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে৷ দুপুর ১২ টা থেকে মেজবানের আনুষ্ঠানিকতা শুরুর পর বেলা বাড়ার সাথে সাথে ভোজন রসিক মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে মেজবানের ভেন্যু৷

আমন্ত্রিত অতিথিরা নিজ নিজ আসনে বসার পর গান পরিবেশন করেন স্থানীয় কণ্ঠশিল্পী মিঠু৷ অতিথিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন৷ মেজবানের এই আয়োজনে উপস্থিত ছিলেন, শ্যাডো মিনিস্টার ও এমপি টনি বার্ক, কাউন্সিল মোহাম্মাদ জামান, কাউন্সিলর নাজমুল হুদা, কবি খালেক সহ প্র বাংলাদেশ কম্যুনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মেজবানে অন্যতম আকর্ষণ ছিলো ফেসবুক সেলিব্রিটি আলী রাশেদ৷ মেজবানে আয়োজক গ্লোবাল বিজনেস ও কালচারাল এসোসিয়েশনের পাশাপাশি সহযোগী ছিলো স্বাধীন কন্ঠ, ইএসআই গ্লোবাল, সোলার ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল ও সিডনি প্রেস এন্ড মিডিয়া ক্লাব৷