অস্ট্রেলিয়ায় ২১ শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ মহিলা বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় ২১ শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ মহিলা বিশ্বকাপ

স্বদেশ বার্তা ডেস্ক রিপোর্ট | 14 Feb 2020

অস্ট্রেলিয়ায় আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘আইসিসি উইমেনস্ টি-২০ ওয়ার্ল্ড কাপ। ’ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৮ মার্চ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সহ বিশ্বের মোট দশটি দেশের মহিলা ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশের প্রথম ওয়ার্ম আপ খেলা হচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের সাথে এবং দ্বিতীয় ওয়ার্ম আপ ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের সাথে ব্রিজবেনের এলান বর্ডার মাঠে।

বাংলাদেশের অন্যান্য খেলা গুলো হচ্ছে;

২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ- ইন্ডিয়া – (ওয়াকা গ্রাউন্ড, পার্থ)

২৭ ফেব্রুয়ারি, বাংলাদেশ -অস্ট্রেলিয়া- (মানুকা ওভাল, ক্যানবেরা)

২৯ ফেব্রুয়ারি, বাংলাদেশ- নিউজিল্যান্ড- (জাংশন ওভাল, মেলবোর্ন)

২ মার্চ, বাংলাদেশ – শ্রীলঙ্কা – (জাংশন ওভাল, মেলবোর্ন)

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৫ই মার্চ বিকেল ৩টায় সেমিফাইনাল-১ এবং সন্ধ্যা ৭টায় সেমিফাইনাল-২ অনুষ্ঠিত হবে।ফাইনাল খেলাঅনুষ্ঠিত হবে ৮মার্চ রোববার বিকেল ৬টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।