আসছে করোনো ভাইরাসের টিকা!

আসছে করোনো ভাইরাসের টিকা!

স্বদেশ বার্তা ডেস্ক রিপোর্ট | 07 Feb 2020

অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় ভাইরোলজিস্ট এসএস ভাসন করোনো ভাইরাসের টিকা আবিস্কারের পথে বড় ধাপ পার করতে সক্ষম হলেন। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন গবেষকরা।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে (CSIRO) করোনাভাইরাস তৈরি করেছেন গবেষকরা। তাদের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বৈজ্ঞানিক এসএস ভাসন। গত সপ্তাহে মানবদেহ থেকে সেটিকে আলাদা করেছেন গবেষকরা। প্রিক্লিনিকাল পরীক্ষার জন্য ভাইরাসটির বৃদ্ধির উপরে নজর রাখা হচ্ছে।

অস্ট্রেলিয়ার গবেষণাগার দলের নেতৃত্বে থাকা এসএস ভাসন বলেন, ‘দোহার্টি ইনস্টিটিউটের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন তারা। দ্রুত ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য সেটির উপরে পরীক্ষানিরীক্ষা দরকার।’

জানা গেছে, ১৬ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্য কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের।